পেমেন্ট নীতি
সর্বশেষ আপডেট: 5/12
Haor Bazar গ্রাহকের বিশ্বাসকে গুরুত্ব দেয়। তাই আমাদের অর্ডার প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ রাখার চেষ্টা করা হয়।
১. অগ্রিম পেমেন্ট
Haor Bazar-এ সাধারণ অর্ডারের জন্য কোনো অগ্রিম পেমেন্ট দিতে হয় না।
ঢাকা সিটির ভেতরে এবং ঢাকার বাইরে—দুই ক্ষেত্রেই প্রাপ্যতা ও অর্ডার নিশ্চিতকরণের ভিত্তিতে অগ্রিম ছাড়াই অর্ডার করা যাবে।
২. ঢাকা সিটির ভেতরে পেমেন্ট
ঢাকা সিটির ভেতরে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে।
গ্রাহক ডেলিভারি ম্যানের উপস্থিতিতে পণ্য চেক করে পেমেন্ট সম্পন্ন করবেন।
৩. ঢাকার বাইরে পেমেন্ট
ঢাকার বাইরে শুধুমাত্র এস.এ পরিবহন–এর মাধ্যমে মাছ পাঠানো হয়।
ঢাকার বাইরের অর্ডারেও ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকবে, এস.এ পরিবহনের নিয়ম অনুযায়ী।
৪. ডেলিভারি চার্জ ও অন্যান্য খরচ
ঢাকা সিটির ভেতরে:
ডেলিভারি চার্জ ১৫০ টাকা।
ঢাকার বাইরে:
ডেলিভারি চার্জ ৪০০ টাকা।
ঢাকার বাইরে মাছ পাঠানোর ক্ষেত্রে মাছের বক্স খরচ এবং প্রয়োজনীয় কুরিয়ার/পরিবহন খরচ ক্রেতাকে বহন করতে হবে।
৫. বিকাশ পেমেন্ট
গ্রাহক চাইলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। বিকাশ পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য ক্যাশ আউট বা লেনদেন চার্জ গ্রাহকের বিলের সাথে যুক্ত হতে পারে।
পেমেন্ট নিশ্চিত করার জন্য লেনদেন নম্বর বা পেমেন্টের প্রমাণ প্রয়োজন হতে পারে।
৬. বিল কম-বেশি হওয়া
তাজা মাছের ক্ষেত্রে ওজন গ্রাম হিসেবে কিছুটা কম বা বেশি হতে পারে। চূড়ান্ত ওজন অনুযায়ী চূড়ান্ত বিল কম বা বেশি হতে পারে।
ডেলিভারির সময় বা অর্ডার নিশ্চিত করার সময় গ্রাহককে চূড়ান্ত বিল জানানো হবে।
৭. ভুল পেমেন্ট
ভুল পেমেন্ট হলে গ্রাহককে দ্রুত Haor Bazar-এর সাথে যোগাযোগ করতে হবে। পেমেন্ট যাচাই করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৮. নিরাপত্তা সতর্কতা
Haor Bazar কখনোই গ্রাহকের বিকাশ পিন, ব্যাংক পাসওয়ার্ড, ওটিপি বা কোনো গোপন তথ্য জানতে চায় না।
কেউ Haor Bazar-এর নামে এসব তথ্য চাইলে আমাদের দ্রুত জানান।
৯. যোগাযোগ
পেমেন্ট সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগ করুন:
Haor Bazar
WhatsApp / Phone: 01690196519
নদী ও বিলের আসল দেশী মাছ