সাধারণ প্রশ্নোত্তর
সর্বশেষ আপডেট: 5/2026
Haor Bazar থেকে অর্ডার করার আগে গ্রাহকদের সাধারণ কিছু প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো।
১. Haor Bazar কী ধরনের পণ্য বিক্রি করে?
Haor Bazar নদী, হাওর ও বিলের আসল দেশি মাছ, ইলিশ, নদীর চিংড়ি, চ্যাপা, ঘি এবং বাছাই করা খাবার পণ্য নিয়ে কাজ করে।
২. আপনাদের মাছ কোথাকার?
আমাদের কাছে কিশোরগঞ্জ হাওরের মাছ, পদ্মা-মেঘনা নদীর ইলিশ, চাঁদপুরের লোকাল ইলিশ এবং দেশের বড় বড় নদ-নদীর বাছাই করা দেশি মাছ পাওয়া যায়।
৩. অগ্রিম পেমেন্ট দিতে হবে কি?
না, সাধারণ অর্ডারের জন্য কোনো অগ্রিম পেমেন্ট দিতে হয় না। ঢাকা সিটির ভেতরে এবং ঢাকার বাইরের অর্ডারেও প্রাপ্যতা অনুযায়ী অগ্রিম ছাড়াই অর্ডার করা যাবে।
৪. ঢাকা সিটির ভেতরে মিনিমাম অর্ডার কত?
ঢাকা সিটির ভেতরে মিনিমাম অর্ডার ২ কেজি।
৫. ঢাকার বাইরে মিনিমাম অর্ডার কত?
ঢাকার বাইরে মিনিমাম অর্ডার ৫ কেজি।
৬. ঢাকা সিটির ভেতরে ডেলিভারি চার্জ কত?
ঢাকা সিটির ভেতরে ডেলিভারি চার্জ ১২০ টাকা।
৭. ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত?
ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ৪০০ টাকা। ঢাকার বাইরে মাছ পাঠানোর ক্ষেত্রে মাছের বক্স খরচ এবং প্রয়োজনীয় কুরিয়ার/পরিবহন খরচ ক্রেতাকে বহন করতে হবে।
৮. ঢাকার বাইরে কীভাবে মাছ পাঠানো হয়?
ঢাকার বাইরে শুধুমাত্র এস.এ পরিবহন–এর মাধ্যমে মাছ পাঠানো হয়। এস.এ পরিবহনের নিয়ম অনুযায়ী ক্যাশ অন ডেলিভারিতে পণ্য গ্রহণ করা যাবে।
৯. অর্ডার করলে কবে পণ্য পাব?
আমরা মূলত প্রি-অর্ডার ভিত্তিতে কাজ করি। সাধারণত অর্ডারের পরদিন পণ্য ডেলিভারি দেওয়া হয়, তবে পণ্যের প্রাপ্যতা, আবহাওয়া, বাজার পরিস্থিতি বা পরিবহন সময়সূচির কারণে সময় পরিবর্তন হতে পারে।
১০. মাছ কাটাকাটি করে দেওয়া হয় কি?
হ্যাঁ, প্রাপ্যতা ও অর্ডার অনুযায়ী মাছ কাটাকাটি ও প্যাকিংয়ের ব্যবস্থা করা হয়।
১১. ওজন কম-বেশি হলে কী হবে?
তাজা মাছের ক্ষেত্রে ওজন গ্রাম হিসেবে কিছুটা কম বা বেশি হতে পারে। চূড়ান্ত ওজন অনুযায়ী বিল কম বা বেশি হবে।
১২. পণ্য কীভাবে চেক করব?
ঢাকা সিটির ভেতরে ডেলিভারি ম্যানের উপস্থিতিতে পণ্য, ওজন, পরিমাণ ও প্যাকেজিং চেক করে গ্রহণ করতে হবে।
ঢাকার বাইরে এস.এ পরিবহন থেকে পণ্য গ্রহণের সময় যতটা সম্ভব প্যাকেজিং ও পণ্যের অবস্থা যাচাই করে গ্রহণ করতে হবে।
১৩. পণ্য খারাপ বা ভুল হলে কী করব?
পণ্য গ্রহণের সময়েই অথবা যত দ্রুত সম্ভব ছবি/ভিডিও প্রমাণসহ WhatsApp-এ জানাতে হবে। অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় সমাধান দেওয়া হবে।
১৪. পণ্যের দাম কি প্রতিদিন পরিবর্তন হতে পারে?
হ্যাঁ, মাছ ও খাবার পণ্যের দাম বাজার, মৌসুম, উৎস এবং দৈনিক সংগ্রহের উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে। অর্ডার নিশ্চিত করার সময় চূড়ান্ত দাম জানানো হবে।
১৫. ওয়েবসাইটের ছবি আর আসল পণ্য কি একই হবে?
ওয়েবসাইট বা সামাজিক মাধ্যমে ব্যবহৃত ছবি নমুনা হিসেবে দেওয়া হতে পারে। আসল পণ্যের সাইজ, রং, আকার ও ওজন কিছুটা ভিন্ন হতে পারে।
১৬. কীভাবে অর্ডার করব?
আপনি ওয়েবসাইট থেকে পণ্য দেখতে পারেন অথবা সরাসরি WhatsApp/Phone-এ যোগাযোগ করে অর্ডার করতে পারেন।
WhatsApp / Phone: 01690196519
১৭. যোগাযোগ
যেকোনো প্রশ্ন বা অর্ডারের জন্য যোগাযোগ করুন:
Haor Bazar
WhatsApp / Phone: 01690196519
নদী ও বিলের আসল দেশী মাছ